বিশ্ব অ্যাজমা দিবস

সিরাজদীখানে কর্মশালা ও ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

“অ্যাজমা চিকিৎসা সবার জন্য Asthma care for All” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফুসফুসীয় পূনর্বাসন শীর্ষক কর্মশালা, ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়াস হেলথ কেয়ার লিমিটেডের আয়োজনে এবং ওরিয়ন ফার্মা লিমিটেড কোম্পানীর সহযোগিতায় গতকাল মঙ্গলবার দিনব্যাপি উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়া পাড়া এলাকার আরাফাত জেনারেল হাসপাতালে এ অনুষ্ঠান হয়। তামাককে না বলা, ভ্যাক্সিনের মাধ্যমে ফুসফুসকে রক্ষা করা, বিশুদ্ধ শ্বাস গ্রহন এবং নিয়মিত শারীরিক ব্যায়াম। ফুসফুসীয় পূনর্বাসন তেমনই কিছু শারীরিক ব্যায়াম যা ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধিতে অপরিহার্য্য। বিশেষত কোভিড-১৯ পরবর্তী চিকিৎসায় এই ফুসফুসীয় পূনর্বাসন অত্যন্ত জরুরী যা একজন রোগীকে তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখা ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ রাশিদুল হাসানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ফুসফুসীয় রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল হাসান, ডা. ফাতেমা ইয়াসমিন, ডা. আরমান ফয়সাল, ইঞ্জিনিয়াস হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ জুবায়ের হাসান তামিম সহ আরাফাত জেনারেল হাসপাতালের অন্যান্য নিয়মিত চিকিৎসকগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top